সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন...
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত...
সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর কৃষক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ
ছবি সংগৃহীত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাপ্ত হয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এসময় তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশজুড়ে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের গভীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না।
যেকোনো ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে রাজপথে কৃষক দলসহ সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত শান্তিকে কোনো চক্রান্তকারীর হাতে বিনষ্ট হতে দেওয়া হবে না।
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি একরাম হোসেন মারুফের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি একরাম শাহজাহান, সহ-সভাপতি বদরুল আলম, হাজী আনোয়ার হোসেন, মকবুল হোসেন, ফখর উদ্দিন ও আবদুল্লাহ আল মাহমুদ খান, যুগ্ম সম্পাদক সৈয়দ নোমানুর রশীদ, শাকিল আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোশতাক আহমদ ও আনোয়ার আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান এবং প্রচার সম্পাদক আর বক্কর।
কোতোয়ালী থানা শাখার সভাপতি আব্দুর রহিম রহিম, শাহপরান থানা শাখার সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি নেওয়াজ খান তুহিন ও সাধারণ সম্পাদক রিপন মিয়া, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ ও সদস্য সচিব জাবেদ আহমদ, বিমানবন্দর থানা শাখার সদস্য সচিব শাহ আলম আলী; জালালাবাদ থানা শাখার সদস্য সচিব উসমান গনি কাচন প্রমুখ।
এসএ/সিলেট
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট থানার পুলিশ উপজেলার...
বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে...
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে 'সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ' পূর্ণ প্যানেলে...