গ্রাম আদালত সক্রিয় হলে মামলাজট...
গ্রাম আদালতকে আরও কার্যকর ও সক্রিয় করা গেলে ছোটখাটো বিরোধ ও মামলা স্থানীয় পর্যায়েই দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোম্পানীগঞ্জ হয়ে গোয়াইনঘাটে পৌঁছে তিনি উপজেলার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী সালুটিকর-বঙ্গবীর সড়কের আরসিসি ঢালাইয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে গুরুকচি-বঙ্গবীর সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন। এছাড়া গুরুকচি বাজার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি সোনারহাট-পিরিজপুর সড়কের সংস্কার কাজও পরিদর্শন করেন তিনি।
এসময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট উপজেলার সকল সড়ক পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নীত করা হবে। দ্রুততম সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন সড়কের নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হবে। তিনি আগামী এক মাসের মধ্যে কাজের ‘ফিটবেগ’ দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএ/সিলেট
গ্রাম আদালতকে আরও কার্যকর ও সক্রিয় করা গেলে ছোটখাটো বিরোধ ও মামলা স্থানীয় পর্যায়েই দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের...
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের...
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফশিল বাতিল করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রশাসক। রবিবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড...
আগামী ২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি সম্পন্ন হবে এবং আগামী ১২ মাসের মধ্যেই এই মহাসড়কটির নতুন অবয়ব স্পষ্ট হয়ে উঠবে বলে...
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটের কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার...