দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে...
ছবি সংগৃহীত
ভিসা পেয়ে উচ্চ শিক্ষার জন্য আগামী সেপ্টেম্বর ইনটেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েগামী বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ ত্যাগের প্রাক্কালে তাদের জন্য প্রি-ডিপার্চার প্রোগ্রাম গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গ্রান্ড প্যালেস হোটেলে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত ও কাউন্সিলার সৈয়দা শামিমা ও প্রান্তি দেশের যৌথ উপস্থাপনয় অনুষ্ঠানে এএইচজেড এসোসিয়েট এর কান্ট্রি ম্যানেজার (সিএম) ওয়াহিদ জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা, তাদের করণীয় ও মূল্যবান পরামর্শ দিয়ে তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যতে কামনা করেন।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায়ম বিশ্বায়নের এ যুগে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের বাইরে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান তিনি আরো বলেন, বৃটেনে অবস্থানকালে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক নিয়ম, শৃঙ্খলা, সমাজিক নিয়ম ও রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলে কঠোর অধ্যাবসায় ও পরিশ্রম করে স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রেখে চললে একজন শিক্ষর্থীর জীবনে সফলতা আসবেই।
প্রি-ডিপার্চার অনুষ্ঠানে এএইচজেড এসোসিয়েট সিলেটের দরগাহ গেইট কর্পোরেট শাখার ম্যানেজার তাহমিনা আক্তার, চৌহাট্টা শাখার ম্যানেজার সৈয়দা ফাতিহা, মিডিয়া ও এডমিনেষ্ট্রেটিভ অফিসার সাংবাদিক ছিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও এএইচজেড এসোসিয়েটে সিলেটের উভয় শাখায় কর্মরত বিভিন্ন কাউন্সিলার, কমপ্লায়েন্স, এপ্লিকেন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক পরিচিত, শীর্ষ উচ্চ শিক্ষা বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান এএইচজেড এসোসিয়েট গত এক দশক থেকে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, নাইজেরিয়া, মিশর, সৌদি আরব, নেপাল, ভুটান, কুয়েতসহ বিশ্বের ষোলটি দেশে থেকে ইউকে তে উচ্চ শিক্ষালাভে আগ্রহী শিক্ষার্থীদের বিনামূল্যে পরামর্শ দেওয়া থেকে ভিসা পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করে।
বিগত বছরগুলোতে এএইচজেড এর মাধ্যমে শুধু সিলেট অঞ্চল থেকে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ইউকে পাড়ি দিয়েছেন। যাদের বড় একটি অংশই এখন সে দেশে বৈধভাবে নাগরিকত্ব পেয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।
এএইচজেড এসোসিয়েট নামের এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই প্রকৃত শিক্ষার্থীদের ইউকে গমনে স্বাগত জানায়, নানাভাবে তাদের আবেদন পত্র যাচাই-বাছাই শেষে সম্পন্ন বিনামূল্যে ভিসা প্রসেসিং করে থাকে। অনুষ্ঠানে এএইচ জেড এসোসিয়েট সিলেটের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় ও রাফেল ড্র'তে বিজয়ী গ্রহণকারী শিক্ষার্থীদের নানা পুরস্কার দেওয়া হয়। সবশেষে অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিরা এএইচ জেড এর দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করেন।
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে...
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে 'সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ' পূর্ণ প্যানেলে...
মহানগরীতে বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই...
কানাইঘাট প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল...
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট...