বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও...
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
ছবি সংগৃহীত
সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।
গণমাধ্যমে পাঠানো এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেট ওয়াসার চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমি এই দায়িত্বকে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, সিলেটবাসীর সেবা করার একটি সুযোগ হিসেবে দেখছি।
তিনি আরো বলেন, সিলেট একটি দ্রুত সম্প্রসারিত নগরী। নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার হবে।
নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, সিলেট ওয়াসাকে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক নাগরিক সেবাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। নাগরিকদের প্রত্যাশা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
তিনি সিলেটবাসীর সহযোগিতা কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রক্ষা এবং সিলেট নগরবাসীর প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।
এসএ/সিলেট
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের...
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের...