দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে...
সরেজমিন পরিদর্শনে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের উপশহর ‘সি’ ব্লকের খেলার মাঠ সংস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (১২ আগস্ট) বিকেলে সরেজমিনে মাঠটি পরিদর্শন করে তিনি এ ঘোষণা দেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক মাঠের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মাঠটি সংস্কারের বিষয়ে আলোচনা করেন।
এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একসময় সিলেটের পাড়া-মহল্লায় প্রচুর খেলার মাঠ ছিল। এসব মাঠে শিশু-কিশোররা খেলাধুলা করত। এলাকার মানুষ সকাল-বিকেলে সেখানে হাঁটাচলা করতেন। মুক্ত প্রকৃতিতে শ্বাস নেওয়ার সুযোগও ছিল।
তিনি বলেন, বর্তমানে নগরীতে পর্যাপ্ত খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা নেই। বিনোদন পার্কের সংখ্যাও পর্যাপ্ত নয়। ফলে শিশু, তরুণ ও বয়স্করা মুক্ত বাতাসে হাঁটাচলা, শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
সিসিক প্রশাসক বলেন, আমরা নগরবাসীর জন্য মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ সৃষ্টি করতে চাই। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে চাই। উপশহর ‘সি’ ব্লকের মাঠটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা এটি সংস্কার করে সবার জন্য উন্মুক্ত করতে চাই।
তিনি বলেন, মাঠটি সংস্কার করা হলে এলাকার মানুষ এখানে হাঁটাচলা ও শরীরচর্চার সুযোগ পাবেন। পাশাপাশি শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ পাবে। এতে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি পাড়া-মহল্লায় খেলার মাঠের ব্যবস্থা করতে আন্তরিকভাবে কাজ করছেন। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরও এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছেন।
তিনি বলেন, উন্মুক্ত জায়গা প্রাপ্তি সাপেক্ষে সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির চেষ্টা করা হচ্ছে। নগরবাসীর জন্য উন্মুক্ত স্থান ও বিনোদনের সুযোগ বাড়াতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সিসিক প্রশাসক ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাদারপাড়া পয়েন্ট থেকে উপশহর এইচ ব্লক ২ নম্বর সড়কের পাশের ড্রেন ও সড়কবাতি স্থাপন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জানান, ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার পর সড়কটি উঁচু করে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হবে। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি সড়কটি আরও টেকসই হবে।
এ সময় সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির সুহিন, সাবেক কাউন্সিলর সালেহা কবির সেপী, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী সাবুল, সহ সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি রহিম মল্লিক, রহিম আলী রাসু, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে...
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে 'সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ' পূর্ণ প্যানেলে...
মহানগরীতে বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই...
কানাইঘাট প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল...
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট...