মৌলভীবাজারে ভারতীয় গরু ও দেশীয়...
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা চারটি ভারতীয় ষাঁড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো—"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান"।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানজিমুল রাফি, এমওডিসি ডা. মোছা. সারমিন ফারহানা জেরিন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জামানওয়ারা বেগম, ছদরুনেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুর নাহার, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এম মছব্বির আলী, সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিশুর প্রথম খাবার হিসেবে শালদুধের অপরিহার্যতার কথা তুলে ধরেন এবং জন্মের ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, পুষ্টি কর্মকর্তা এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা টেকসই পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে মাতৃদুগ্ধ পানের সচেতনতা আরও বেগবান করার ওপর জোর দেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা চারটি ভারতীয় ষাঁড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের...
শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন...
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত বুজুর্গ আলেম...