মৌলভীবাজারে ভারতীয় গরু ও দেশীয়...
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা চারটি ভারতীয় ষাঁড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সকালে তিনি স্টেশনটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘদিনের পুরোনো ঢাকা-সিলেট রেললাইনকে আরও উন্নত করার বিষয়ে সরকার পর্যালোচনা করছে বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, “জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলসেবার গুণগত মান কীভাবে আরও বাড়ানো যায়, মূলত সেটিই দেখতে এসেছি।”
এ সময় তিনি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেট, পরিচ্ছন্নতা ব্যবস্থা ও স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। স্টেশনের পরিচ্ছন্নতা, টয়লেটের মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পর্যটকদের সুবিধার্থে সিলেট বিভাগে আরও একটি ট্রেন চালুর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স অল্পদিন। আমাদের কিছুটা সময় দিন। আমাদের বলতে হবে না, জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেব।”
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
শ্রীমঙ্গল রেলওয়ের ষ্টেশনের মাস্টার মো: শাখাওয়াত হোসেন জানান, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শনে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সাথে ছিলেন আমাদের রেল বিভাগের উর্ধতন কর্মকর্তারা।
তিনি জানান, সিলেট বিভাগে সিলেটের পর গুরুত্বপূর্ণ ষ্টেশন হচ্ছে শ্রীমঙ্গল ষ্টেশন। এখানে প্রতিদিন হাজারের উপরের পর্যটকের সমাগম হয়। কিন্তু আসন সংখ্যা একেবারে সীমিত। আসন বৃদ্ধি জরুরী। তা ছাড়া যাত্রী বিশ্রামাগার মাত্র ২টি একটি ভিআইপি একটি সাধারণ। এটি বৃদ্ধি করা ও ষ্টেশনে আরো বসার ব্রেঞ্চ এর ব্যবস্থা করা।
এসএ/সিলেট
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা চারটি ভারতীয় ষাঁড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের...
শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন...
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত বুজুর্গ আলেম...