সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন...
সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান...
এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আলোকচিত্রীরা ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের সামনে তুলে ধরেন। অনেক সময় একটি দুর্লভ ছবি ধারণ করতে গিয়ে তাদের ঝুঁকির মুখেও পড়তে হয়। তাই তাদের কাজের যথাযথ মূল্যায়ন প্রয়োজন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নগরীতে অনুষ্ঠিত সিলেট ফটোগ্রাফি সোসাইটির (এসপিএস) তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা, প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও সিলেট সিটি কর্পোরেশন গুরুত্ব দিচ্ছে। সিলেট ফটোগ্রাফি সোসাইটি (এসপিএস)-এর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে সংগঠনটির যেকোনো যৌক্তিক পরামর্শ ও সহযোগিতার বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে ফটোগ্রাফিতে আগ্রহী করে তুলবে। পাশাপাশি দর্শনার্থীরা ছবির নান্দনিকতা ও কারিগরি দিক সম্পর্কে ধারণা লাভ করবেন, যা সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ফটোগ্রাফি শুধু ছবি তোলার বিষয় নয়, একটি ভালো ছবি সমাজের বাস্তবতা, সংকট ও সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের ছবি তুলতে দামি ক্যামেরা অপরিহার্য নয়। প্রয়োজন সঠিক ধারণা, দক্ষতা ও সৃজনশীলতা। বর্তমানে মোবাইল ফোন দিয়েও আন্তর্জাতিক মানের আলোকচিত্র ধারণ করা সম্ভব। তবে এজন্য এক্সপোজার, ফ্রেমিং, কম্পোজিশন, ‘রুল অব থার্ড’, ‘রুল অব সিমেট্রি’সহ মৌলিক বিষয়গুলো জানা জরুরি। এসব বিষয় এখন অনলাইন ও ইউটিউবের মাধ্যমে সহজেই শেখা যায়।
সিলেট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি এ.এন.এম. জিয়াউলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখলাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. রায়হান চৌধুরী, যুগ্ম সম্পাদক পোয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজরিন আফজা, কোষাধ্যক্ষ মো. খালেদ আহমেদ, প্রচার সম্পাদক সালেহ আহমেদ, প্রদর্শনী সম্পাদক কার্তিক পাল এবং কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মনজুর কাদির, এম এ কে সুমন ও শিব বাহাদুর মিঠু।
এসএ/সিলেট
সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) হিসেবে মনোনীত হওয়ায় সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা দিয়েছে তপোবন...
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের...