সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন...
সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান...
ছবি সংগৃহীত
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। সমাজে এমন মানুষই প্রকৃত নায়ক, যাঁদের অনুসরণ করে অন্যরা উদ্বুদ্ধ হয়।
নিজের তাগিদে দীর্ঘদিন ধরে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাওয়া মানুষের প্রতি সম্মান জানানো যেমন সমাজের দায়িত্ব, তেমনি তাঁদের আদর্শ অনুসরণ করাও সবার কর্তব্য।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবেশ অধিদপ্তর, সিলেট আয়োজিত বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের বাসিন্দা মো. নাসির উদ্দিনকে পরিবেশ সংরক্ষণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, নাসির উদ্দিন কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব বা ব্যক্তিগত লাভের আশায় নয়, বরং নিজের আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন। একজন মানুষ যদি নিয়মিত সময় দিয়ে নিজের এলাকার পরিচ্ছন্নতায় ভূমিকা রাখতে পারেন, তবে অন্যরাও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে পুরো সমাজকে পরিচ্ছন্ন রাখতে পারবেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং ড্রেন ও পানিপ্রবাহের পথ সচল রেখে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিও কমাতে সহায়তা করে।
তিনি বলেন, একটি গ্রাম পরিচ্ছন্ন ও আদর্শ হতে পারলে অন্য গ্রাম কিংবা একটি উপজেলাও তা অনুসরণ করতে পারে। নাসির উদ্দিনকে অনুসরণ করে প্রথমে মোল্লাপুর, এরপর বিয়ানীবাজার, সিলেট জেলা এবং পর্যায়ক্রমে পুরো বিভাগকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে ফেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নাসির উদ্দিন সম্মান বা পুরস্কারের জন্য নয়, বরং নিজের আনন্দ ও দায়িত্ববোধ থেকে এ কাজ করে যাচ্ছেন। তাঁর এ নিঃস্বার্থ উদ্যোগের স্বীকৃতি অন্যদেরও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে। তিনি নাসির উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এ মহৎ কাজ অব্যাহত রাখার তৌফিক কামনা করেন।
সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক বনানী দাস, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিকী, সিনিয়র টেকনিশিয়ান আল মামুন, সাংবাদিক গুলজার আহমদ হেলাল এবং মোল্লাপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) হিসেবে মনোনীত হওয়ায় সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা দিয়েছে তপোবন...
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের...