মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে...
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাত ৮টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এই অভিযোগ দায়ের করে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ দায়েরকারী প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম।
এর আগে বুধবার দুপুর ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওয়ানা হন নাহিদ ইসলাম। বিকেল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারোয়ার আলমসহ এনসিপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশকে ঠেলে গাড়িবহর সামনে এগিয়ে নেন নেতাকর্মীরা।
কিছুদূর যাওয়ার পর বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছালে পুলিশের বাধায় আবারও বহরটি আটকে যায়। তখন নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে সড়কে বসে পড়েন। পরবর্তীতে দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপি নেতাদের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করার অনুমতি দিলে তারা সেখানে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার...
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা...
নকল পণ্য, খাদ্যে বিষ, মোড়ক ও যথাযত কর্তৃপক্ষের অনুমোদন না থাকার প্রমাণ পাওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...