হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ,...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই ও উছমানপুরসহ আশপাশের এলাকার সড়কগুলোর বেহালদশা কাটছে না। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়ক দিয়ে যাতায়াতে প্রায় ৫০ হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের এই জীর্ণ অবস্থার প্রভাব পড়ছে স্থানীয়দের সামাজিক জীবনেও; যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় ভেঙে যাচ্ছে অনেক তরুণ-তরুণীর বিয়ের সম্বন্ধ।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি চুনারুঘাট উপজেলা পরিষদের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ পথ। বর্ষা মৌসুমে এটি কাদা ও বড় বড় গর্তে পরিণত হয়, ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক সময় পায়ে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য হয়ে পড়ে। রাস্তা এতটাই খারাপ যে বাইরের এলাকার মানুষ এই অঞ্চলে আত্মীয়তা করতে আগ্রহী হন না। ফলে বিয়ের আলোচনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত যাতায়াত সমস্যার কারণে তা ভেঙে যায়।
সড়কের এই বেহালদশার কারণে জরুরি রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের লেখাপড়ায়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত এলাকায় পৌঁছাতে না পারায় অপরাধ ও মাদক নির্মূলেও সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, জনদুর্ভোগের বিষয়টি তার নজরে আছে। অচিরেই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...
হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার ও...
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টার মাথায় সিলেটের শাহপরান এলাকায় এক স্কুলছাত্রকে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে...
হবিগঞ্জ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌণে ৩টার দিকে মাধবপুর পৌরসভার...