হবিগঞ্জে স্কুলের মেঝে ধসে ৫...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তসংলগ্ন দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।
শুক্রবার (২৪ জুলাই) সকালে সাতছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে পাচার করে আনা গাঁজাগুলো সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা গাঁজা আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির তথ্যমতে, চলতি মাসে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৭১ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা, ১৩৬ বোতল ভারতীয় মদ, ৬ লিটার বাংলা মদ এবং ৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
৫৫ বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...
হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার ও...
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টার মাথায় সিলেটের শাহপরান এলাকায় এক স্কুলছাত্রকে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে...
হবিগঞ্জ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌণে ৩টার দিকে মাধবপুর পৌরসভার...
হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের...