নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে তারেক...
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট...
ছবি সংগৃহীত
মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- সিএনজি স্টেশনের কর্মী আবু সাঈদ (২০) ও আবু সুফিয়ান (২২)। অপর দুজন স্থানীয় এলাকাবাসী জুয়েল (২০) ও হাবিব (২২)।
জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে নগরীর টিলাগড়ের আল জালাল সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট থেকে আবু সাঈদ শরীরে ১৫ শতাংশ দগ্ধ, আবু সুফিয়ান শরীরে ৯ শতাংশ দগ্ধ, জুয়েল শরীরে ১২ শতাংশ দগ্ধ এবং হাবিবের শরীরে পাঁচ শতাংশ দগ্ধ নিয়ে জরুরি বিভাগে এলে তাদের ভর্তি দেওয়া হয়। তবে আহত চারজনই আশঙ্কামুক্ত। বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে তাদের চিকিৎসা চলছে।
আল জালাল সিএনজি স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি বাসে সিএনজি গ্যাস নেওয়ার সময় হঠাৎ বাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়। সেই আগুন নেভাতে গিয়ে আমাদের স্টেশনের দুই কর্মী আবু সাঈদ ও আবু সুফিয়ানসহ আরও দুজন দগ্ধ হন।
পরবর্তীতে আমরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। বর্তমানে এখানেই তারা চিকিৎসাধীন আছেন।’
এসএ/সিলেট
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট...
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে প্রায় ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সাড়ে আট লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ একটি নোহা মাইক্রোবাস জব্দ করা...
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দালাল ধরতে র্যাব ও...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও...