কানাইঘাটে জাসাসের উদ্যেগে পরিবেশ...
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে এ ‘শ্রীকৃষ্ণ ও মানবধর্ম’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সিলেট সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি অনিরুদ্ধ দাস বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়, সত্য ও ধর্মের শিক্ষা নিয়ে আলোচনা করেন। শ্রীকৃষ্ণের দর্শন ও আদর্শ মানবজীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথ দেখায়। তাঁর শিক্ষা অনুসরণ করে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেট গীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজবিকাশ দেবরায়, নিম্বার্ক আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডা. বনদীপ লাল দাস, সাধারণ সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শংকর কুমার দেব, সদস্যসচিব অসীম কুমার সিংহ বাবলু, সাবেক আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন, সাবেক সদস্যসচিব রাজীব কুমার দেব, বর্তমান যুগ্ম সদস্য সচিব সঞ্জয় কান্তি দাস।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাসসহ অতিথিবৃন্দরা।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায়...
রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)...
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন...
সিলেটে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক...