কানাইঘাটে জাসাসের উদ্যেগে পরিবেশ...
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
ছবি সংগৃহীত
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন অফিসার মেস, সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মাণাধীন অফিসার মেস এবং নগরীর নাইওরপুলে নির্মাণাধীন এসএমপি সদর দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন উভয় স্থাপনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, নির্মাণের গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি নির্মাণকাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার পাশাপাশি হিসাব শাখার চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন।
এরপর অতিরিক্ত আইজিপি এসএমপির ড্রোন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ড্রোন ব্যবস্থাপনা, ব্যবহার ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনের মাধ্যমে এসএমপির অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায়...
রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)...
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন...
সিলেটে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক...