কানাইঘাটে জাসাসের উদ্যেগে পরিবেশ...
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
প্রতীকি ছবি
মহানগরে মাদকবিরোধী অভিযানে গত আট মাসে ৩৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় ৪৪০ আসামির মধ্যে ৪০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাই ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার মামলার পরিসংখ্যান থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
পুলিশ জানায়, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সিলেট মহানগরীতে অভিযানে ৩১ হাজার ১৮০ পিস ইয়াবা ও ১৪০ কেজি ১৪৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাতটি গাঁজার গাছ, ৬৪১ লিটার চোলাই মদ, ১ হাজার ২৪৩ বোতল ও ৫ দশমিক ২৫ লিটার বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল, ৪ লিটার ও ৭৫ বোতল দেশি মদ এবং সাত বোতল কোডিন ফসফেট উদ্ধার করা হয়। এই আট মাসে মাদক মামলায় গ্রেফতারের সংখ্যা ৪০৪ জন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, মহানগর পুলিশের ছয়টি থানায় পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মামলা ও গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক নির্মুল করতে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।’
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায়...
রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)...
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন...
সিলেটে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক...