কানাইঘাটে জাসাসের উদ্যেগে পরিবেশ...
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
ছবি সংগৃহীত
বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা “সুবাস” ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)-এর যৌথ আয়োজনে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রস্তুতিমূলক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) শাহজালাল উপশহরের গার্ডেন টাওয়ারস্থ সুবাস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সুবাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি ও ১০টি বইয়ের লেখক সৈয়দ আছলাম হোসেনের সভাপতিত্বে এবং জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)-এর সাধারণ সম্পাদক সালমা বেগমের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন—রুকসানা বেগম, রাজিয়া সুলতানা, আকলিমা বেগম, পলি রানী দেব, সৈয়দ আমিন হোসেন, প্রমী দেব, আহমেদ আল ইশতিয়াক, মো. শাহরিয়ার হোসেন সাকিব, বদর উদ্দিন লস্কর ইমন, আসকার উদ্দিন, আহসান চৌধুরী আশরাফ প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। সমাজের তরুণ ও উৎসাহী মানুষদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা, বেকারত্ব দূর করা এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
বক্তারা সুবাসের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের প্রস্তুতিমূলক সভাকে আন্তরিকভাবে স্বাগত ও সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম সমাজের বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) যৌথভাবে ভবিষ্যতে বিভিন্ন সেবামূলক, সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত পোষণ করে।
মানবসেবা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে একটি সুন্দর, স্বাবলম্বী ও উন্নত সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক সমাজ, এগিয়ে যাক মানবতার সেবা।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায়...
রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)...
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন...
সিলেটে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক...