নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে তারেক...
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে বাঁশের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে পানিতে ডুবে মিজানুর রহমান নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকেল আড়াইটার দিকে উপজেলার কাজলশাহ ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ওই গ্রামের প্রবাসী শাহীন আহমেদের ছেলে। সে স্থানীয় চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ফুফুর বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষে একা বাড়ি ফিরছিল মিজান। পথিমধ্যে বাড়ির পাশের কুলদী নদীর ওপর নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।
এ সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারচেষ্টা চালালেও ততক্ষণে শিশুটি নদীর পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা জাল টেনে অনুসন্ধানের পর নদীর তলদেশ থেকে শিশু মিজানের নিথর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, সাঁতার না জানার কারণেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মিজানের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এসএ/সিলেট
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট...
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে প্রায় ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সাড়ে আট লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ একটি নোহা মাইক্রোবাস জব্দ করা...
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দালাল ধরতে র্যাব ও...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও...