সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নিহত ওই যুবকের নাম মিয়া হোসেন (২২)। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত মিস্টার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
স্থানীয়দের দাবি, ঘটনার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার মৃত্যুর কেউ মিত্ত জন্যই কেউ দায়ী নই (আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়)’ উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন মিয়া হোসেন। এরপর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক ও মানসিক চাপের মধ্যে ছিলেন মিয়া হোসেন। এসব কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের ধারণা। তবে ফেসবুক স্ট্যাটাস ও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়েও এলাকায় নানা আলোচনা চলছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর)...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাপুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে অবশেষে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে স্বজনদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সুযোগে হাতকড়াসহ পালিয়ে গেছেন মারামারির মামলার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ...