জকিগঞ্জে ছেলের মৃত্যুর দুই ঘণ্টার...
রোববার সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদ্যবিবাহিত ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর এল বাড়িতে। সেই খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন বাবা আব্দুল লতিফ।...
সিসিকের ৪নং ওয়ার্ডের উদ্যোগে
সিলেট বানী
সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং নবনিযুক্ত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদীকে জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন আম্বরখানা কলোনি সরকারি জামে মসজিদের মুয়াজ্জিন।
আজ শুক্রবার (১৭ জুলাই) আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জনাব রেজাউল হাসান কয়েস লোদীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন ওয়ার্ডের নাগরিকবৃন্দ।
৪নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক জনাব: মুহিত চৌধুরী সভাপতিত্বে পরিচালনা করেন শামীম মজুমদার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কয়েস লোদীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর নেতৃত্ব সিলেটের পরিকল্পিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক দেওয়ান মাহমুদ রাজা, স্বাগত বক্তব্য রাখেন আশরাফ হোসেন আরমান, আরো বক্তব্য রাখেন- আজাদ খান, আব্দুল করিম, বেনু সিংহ, সেলিম আহমদ, মতিয়ার রহমান, মিজান আহমদ, সৈয়দ সারোয়ার রেজা, আলমগীর হোসেন, ওমর মাহবুব, হাসান খান, এমদাদুল হক উমামা,রহিম প্রমুখ।
জুয়ে/সিলেট
রোববার সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদ্যবিবাহিত ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর এল বাড়িতে। সেই খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন বাবা আব্দুল লতিফ।...
সারাদেশের ন্যায় সিলেটেও ‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সিলেট নগরীর জেলা শিল্পকলা...
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন।সফরসূচি...
নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত 'ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার'-এ রবিবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন সিলেটের...
ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ...