সিলেট রেঞ্জ ডিআইজি জিল্লুর রহমানকে...
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে...
ছবি সংগৃহীত
'জুলাই শহীদ দিবস ২০২৬" উদযাপন উপলক্ষে শহীদ সাংবাদিক এটিএম তুরাব সহ সকল জুলাই শহীদ স্মরণে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে সকল মানুষ প্রাণ হারিয়েছেন তাদের খুনীদের দৃষ্টান্তমুলক বিচার করতে হবে।
বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে যেভাবে জীবন দিলেন পৃথিবীর ইতিহাসে সাহসিকতার এমন ঘটনা বিরল।পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের প্রকাশ্য গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ড স্বাধীনতার ৫৪বছরে সিলেটে প্রথম ঘটনা।
বক্তারা বলেন, রাষ্ট্র যখন সঠিক পথে চলে না,রাষ্ট্র যখন জনগণের অধিকার ভুলুন্ঠিত করে,তখনই শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে।তখনই কেবল গণআন্দোলন, গণঅভ্যুত্থানের পথে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়।তারা জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্খা বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।
তারা আরো বলেন,চব্বিশের এইদিনে(১৬জুলাই) শহীদ আবু সাঈদ, ওয়াসিম সহ ৬জন শিক্ষার্থী প্রথম শহীদ হন।পরবর্তীতে দুই হাজারেরও অধিক মানুষ প্রাণ হারায়। চার বছরের শিশুও রক্ষা পায়নি বর্বর বাহিনীর হাত থেকে।১৬জুলাই জুলাই শহীদ দিবস ঘোষণায় সরকারকে তারা ধন্যবাদ জানান।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, বৈশাখী নিউজের সিলেট জেলা প্রতিনিধি ফাহিম আহমদ, গ্রীন টেলিভিশন এর সিলেট প্রতিনিধি ফারুক আহমদ,সাংবাদিক ইসমাইল হোসেন ও লতিফুর রহমান উজ্জ্বল প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী। এ অঞ্চলের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের কানাইঘাটে শিক্ষা...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চকলেটসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার (৩০...
ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট)...