কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই...
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় র্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।
র্যাব-৯, সিপিসি-২-এর একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকানে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটক মকবুল হোসেনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।
অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ইউসুফপুর সদর এলাকার মকবুল হোসেন, পৃথিমপাশা এলাকার বাবুল মিয়া, পৃথিমপাশা এলাকার মো. সোয়েব আহমেদ এবং দক্ষিণ বিজলী এলাকার আব্দুল বাসিত।
জেলার শ্রীমঙ্গল র্যাব-৯, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার (এএসপি) মো. আরিফুর রহমান জানান, কোম্পানি অধিনায়কের নির্দেশনায় র্যাব অনলাইন জুয়া ও ক্যাসিনা-সংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আটক মকবুল হোসেনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কুলাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে কুলাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।...
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র,গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে...
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব ভানুবিল গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড...
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো শওকতুল ইসলাম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আমাদের এই সরকার। আমরা কথায় কাজি নয়, কাজে কাজি। আমরা...
কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশমেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল...