সিলেট রেঞ্জ ডিআইজি জিল্লুর রহমানকে...
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে...
ছবি সংগৃহীত
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) এসএমপি সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, ছিনতাইকারী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারযোগ্য বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
অভিযান চলাকালে ৬ হাজার ৩৭৫ পিস ভারতীয় চকলেট, ৪৪ পিস ভারতীয় কম্বল এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৮২টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী। এ অঞ্চলের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের কানাইঘাটে শিক্ষা...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চকলেটসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার (৩০...
ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট)...