মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি :...
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসীতে রবিবার...
ফাইল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি শুক্রবার ও আগামীকাল শনিবার দুই দিনের সফরে সিলেট আসছেন।
এই সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, অনুদান ও ত্রাণ বিতরণ এবং একাধিক জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী কর্মসূচির বিকাল ৩টায় থেকে এই অডিটোরিয়ামে মন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান বিতরণ করা হবে।
এরপর পর্যায়ক্রমে উপজেলা কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস প্রোগ্রাম’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিতি, জাতীয় শিক্ষা
সপ্তাহ-২০২৬ (মাধ্যমিক পর্যায়) এর পুরষ্কার বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করবেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাপরিকল্পনার অংশ হিসেবে সিলেট সদর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বিকাল সাড়ে ৪টায় খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য ‘হেমাটোলজি এনালাইজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন এবং হাসপাতালে র্যাভিস ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সূচনা করবেন। বিকাল ৫.১৫ মিনিটে যতরপুরে ১৫নং ওয়ার্ড বিএনপি, পাড়া কমিটি, সেন্টার কমিটি ও বিশিষ্ট নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এরপর রাত ৭.৪৫ মিনিটে নয়াসড়কের সাদিক টাওয়ারের ক্রিস্টাল প্লেসে জালালাবাদ রোটারি ক্লাবের ‘৪১তম অভিষেক অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
আগামীকাল শনিবার সকাল ৯ টায় চৌহাট্টাস্থ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় এবং সিলেট নগরের অন্যান্য সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে আলোচনা সভায় অংশ নেবেন। সকাল ১০.৪৫ মিনিটে সোনাতলার সিরাজুল ইসলাম আলীম মাদ্রাসা মাঠে সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের ২,০০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ৩০ কেজি হারে মোট ৬০.০০০ মেট্রিক টন চাল এবং ৭০ পরিবারের মধ্যে ১,০০০ টাকা হারে মোট ৭ লক্ষ টাকা বিতরণ করবেন। একই স্থানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত ১৫০ জন কৃষকের মধ্যে ৩০ কেজি হারে মোট ৪.৫০০ মেট্রিক টন চাল এবং ৬,০০০ টাকা হারে মোট ৯ লক্ষ টাকা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
জুয়ে/সিলেট
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসীতে রবিবার...
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের টানা মাদক বিরোধী অভিযানে এবার ইয়াবা ট্যাবলেট ও মদ বিক্রির নগদ ৩লক্ষ ১০ হাজার ৫’শ টাকা ও ৩০ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের...
মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি নিকুঞ্জ ভিলায় নির্মমভাবে তিন খুনের ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলেছে পুলিশ। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য...