কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে...
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন...
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছেন ৩৩নং ওয়ার্ডের শাহপরান, ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস বালিকা মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদানকালে উপস্থিত ছিলেন ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মো. ওয়াছিল, মাদরাসার প্রতিষ্ঠাতা, মজলিসে শূরা ও আমেলা কমিটির নির্বাহী সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রমিজ উদ্দিন, ধনকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো. সাদিক মিয়া, ধনকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্য মো, নাজু মিয়া, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রাসেল আহমদ, হাজী সালেহ আহমদ, ছাত্রনেতা রুমান আহমদ, আলীম উদ্দিন প্রমুখ।
গত ৪ মে সোমবার সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত ৩৩নং ওয়ার্ডের ধনকান্দি গ্রামে জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ এবং চলাচলের অনুপযোগী রাস্তা পুনঃনির্মাণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
উক্ত স্মারক লিপিতে বলা হয়, ধনকান্দি গ্রামের ২নং ব্রিজ হতে বালিকা মাদ্রাসা ও টিলাবাড়ী রোডটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। হযরত শাহপরান (রহঃ) পাঁচঘরী রোড ও আমীছড়ার ওপর দিয়ে ধনকান্দি পশ্চিম পাড়ায় যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। বিশেষ করে ‘ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসা’র শতাধিক ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে চরম দুর্ভোগের মধ্যে এই পথ পাড়ি দিতে হয়।
এছাড়ও রাস্তার পাশে থাকা ড্রেনটি অত্যন্ত সরু এবং ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি নামতে ২ থেকে ৩ দিন সময় লাগে, ফলে পানি বাড়িঘরে ঢুকে পড়ে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। এতে বসবাস ও যাতায়াতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সরজমিনে এলাকাটি পরিদর্শন করে ড্রেন নির্মাণ ও রাস্তা পুননির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা হয়।
উক্ত দাবী বাস্তাবায়নে গত ৩০ জুন মঙ্গলবার সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সরেজমিনে এলাকার পরিদর্শন করেন।
এর প্রেক্ষিতে ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী-কে ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস বালিকা মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন এবং দ্রুত কাজ শুরু দাবি জানান। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দ আশ্বস্থ করেন দ্রুত কাজ শুরু করা হবে।
এসএ/সিলেট
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন...
সিলেট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর...
নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও...
সিলেটে আন্তর্জাতিক মানের ‘ডেন্টাল ট্যুরিজম হাব’ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি...
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।রোববার জেলা...