হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২,...
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর (আব্দাফৌজদা) গ্রামের দুই পক্ষের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে একটি নীল রঙের কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সিলেটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দেওয়া হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে মাদক বহনের বিষয়টি স্বীকার করলে তাদের দেখানো মতে কাভার্ড ভ্যানের ভেতরে রাখা পাঁচটি বস্তা তল্লাশি করে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বরগুনা জেলার আঙ্গারপাড়ার মো. জালাল খলিফার পুত্র মো. রুহুল আমিন ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুলগাঁও চরপাড়ার মো. মাহফুজুর রহমানের পুত্র মো. মাজেদুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেআটক কৃত দুই আসামি ও জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর (আব্দাফৌজদা) গ্রামের দুই পক্ষের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত...
জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছের হস্তক্ষেপে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির মধ্যে। শুক্রবার (১২ জুন) রাতে সিলেট...
হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ...
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ৩...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার...