হবিগঞ্জে পূর্ববিরোধের জের যুবককে...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।শুক্রবার (১৮...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগে জেলা ছাত্রদলের জেলা সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ৮টার দিকে বাহুবলের কামাইছড়া পুলিশ ক্যাম্পে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। পরে রাত ১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রুজু করা হয়।
মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন আশরাফুজ্জামান রিয়াজ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম। পাশাপাশি আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের মারধরের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।
এর আগে হামলার প্রতিবাদ, মামলা দায়ের এবং আহত নেতাকর্মীদের খোঁজখবর নিতে বুধবার হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা একাধিক স্থানে পুলিশের বাধার মুখে পড়েছেন বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ গ্রহণ করে মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগন বলেন, হাসিনার আমলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিলো। এখনও মিথ্যা মামলা দেয়া হয়েছে।
এরআগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ছাত্রদল এ হামলা চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের।
এসএ/সিলেট
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।শুক্রবার (১৮...
হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত...
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর প্রাণে বেঁচে গেছে।বুধবার(১৬...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...
হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত...