হবিগঞ্জ ছাত্রলীগের সাবেক সাধারণ...
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল পানীয় পান করে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন লাখাই থানার ওসি শরীফ আহমেদ।খবর পেয়ে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতরা হলেন- লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।
পুলিশ ও স্বজনরা জানান, ওই পাঁচজন উপজেলার মোড়াকরি বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহলজাতীয় তরল কিনে নিয়মিত পান করতেন। মঙ্গলবার রাতে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ওসি শরীফ আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সুজিত দাসের মৃত্যু হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান সুদেব দাস। ঢাকায় নেওয়ার পথে মারা যান রঞ্জিত কুড়ি। আর নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে নিহতদের স্বজনরা পুলিশকে না জানিয়েই চারজনের লাশ দাহ করেন। পরে সুদেব দাসের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, তারা যে তরল পান করেছিলেন, সেটির উৎস কী, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি-না খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার কথা বলেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি শরীফ আহমেদ।
এসএ/সিলেট
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ...
ফের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার...
হবিগঞ্জের মাধবপুরে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বিলাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত...
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের রেশ না কাটতেই এই মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।এবার ঢাকা-সিলেট...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর...