গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ ২...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই...
বানী
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, একটি গাছ শুধু প্রাণহীন কোনো বস্তু নয়, এটি জীবনের প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। আমরা যে চারাগুলো রোপণ করছি, আগামী দিনে সেগুলোই আমাদের বিশুদ্ধ বাতাস দেবে, মাটির ক্ষয় রোধ করবে ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলবে
শুক্রবার সিলেট মহানগরীর প্রানকেন্দ্রে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা" সংগঠন এর সার্বিক সহযোগিতায়,"স্বপ্নের বিদ্যানিকেতন" স্কুল ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। যাতে এ দেশের মানুষ প্রাকৃতিক জলবায়ু উপভোগ করতে পারে। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে প্রতিটি গাছই একেকটি আশার প্রতীক। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, উন্নয়ন আর প্রকৃতি-এই দুটো একসঙ্গে চলতে পারে, চলা উচিত। রাস্তাঘাট, ভবন ও শিল্প-কারখানার উন্নয়নের পাশাপাশি সবুজায়ন, নির্মল বাতাস এবং জীববৈচিত্র্যের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।
বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া সাথে ছিলেন সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ, সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ সহ-প্রচার সম্পাদক আরমান খান রাব্বি সুপার উইমেন্স টিমের সহ-সভাপতি আকলিমা বেগম,সুপার উইমেন্স টিমের প্রচার সম্পাদক তানজিনা আক্তার প্রমুখ।
জুয়ে/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই...
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, একটি গাছ শুধু প্রাণহীন কোনো বস্তু নয়, এটি জীবনের প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের...
মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে একটি...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ওষুধ...
সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।...