জৈন্তাপুরে বিজিবির গাড়ির সঙ্গে...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ওষুধ...
ফাইল
সিলেট মহানগরীতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত ৩০ জুলাই ২০২৬ খ্রি. দিনভর পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, দিনব্যাপী এই অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পরোয়ানাভুক্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী মোট ৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়া অভিযানকালে অবৈধভাবে আনা ৪৬৫ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়েছে।
অন্যদিকে, নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর অবস্থান নেয় ট্রাফিক বিভাগ।
অভিযানের অংশ হিসেবে সর্বমোট ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৫৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮৬টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। একটি অপরাধমুক্ত ও নিরাপদ সিলেট গঠনে মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
জুয়ে/সিলেট
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ওষুধ...
সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা...
সিলেট মহানগরীতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কানাইঘাটে শান্তিপুর্ণ ভাবে জাতীয় নাগরিক পাটি এনসিপি’র জুলাই জাগরণ পথসভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টায়...