গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ ২...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রশিদ আহমদের ছেলে মো. অলিউর রহমান ও তার ছোট ভাই সাকিল আহমেদ।
পুলিশ সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে ভারতীয় পণ্য আসছে এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফায়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিতারাই খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করা হয়।
এ সময় নৌকার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০ বস্তা ব্যান্ডের ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার মোট ওজন ১ হাজার ৮০০ কেজি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওমর ফারুক জানান, উদ্ধারকৃত জিরাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এই চোরাচালানের ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এই বিশেষ ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই...
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, একটি গাছ শুধু প্রাণহীন কোনো বস্তু নয়, এটি জীবনের প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের...
মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে একটি...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ওষুধ...
সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।...