শান্তিগঞ্জে ৮ লাখ টাকার কারেন্ট...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা...
প্রতীকি ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার লেগুনার ধাক্কায় নিহত হয়েছেন জরিনা বেগম (৫৫) নামে এক নারী। বুধবার (৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম ওই এলাকার বাসিন্দা ফজর আলীর স্ত্রী।
জানা যায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। এ সময় তিনি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’ নামের একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, ‘মাহমদপুর এলাকায় লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, এর আগে একই দিন দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রিক সূত্রধর নামে এক শিশুর মৃত্যু হয়। একই সড়কে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা...
সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আক্কাস আলী (৪৮)। তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা এবং আলী হোসেনের ছেলে।কারা...
সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভল্লবপুর গ্রামের মনিরখাল সেতুটি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা...