জকিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে...
জকিগঞ্জের বারহালের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার রাত ১০ টায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে পুলিশ। আটক মো. সবুজ মিয়া উপজেলার ভোলাগঞ্জ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টের পিছনে ধলাই নদী থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ইজারা বর্হিভূত স্থান থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ধলাই নদীতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই জগৎ জ্যোতি দাস। রাত সাড়ে ৩টার দিকে ধলাই সেতু সংলগ্ন এলাকায় নৌকায় বালু উত্তোলনের সময় সবুজ মিয়াকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এসময় সবুজ মিয়া বালু উত্তোলনের কথা স্বীকার করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
জকিগঞ্জের বারহালের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার রাত ১০ টায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে...
চব্বিশের জুলাই আন্দোলনে সিলেটের রাজপথে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্ত ও জালালাবাদ পত্রিকার রিপোর্টার শহীদ সাংবাদিক এটিএম তুরাব-এর...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে পুলিশ। আটক মো. সবুজ মিয়া উপজেলার...
সরকারি অনুদান দেয়ার নামে সিলেট সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের নামে একটি চক্র প্রতারণা শুরু করেছে। এদিকে...
মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫১জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই)...