জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন, গুম, হত্যা ও গুলির মুখেও গণতন্ত্রকামী মানুষ...
ছবি সংগৃহীত
‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব সহ জুলাই ২৪ আন্দোলনে নিহত ৫ সাংবাদিক পরিবার।
রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবারকে সম্মাননা ক্রেষ্ট ও ১ লাখ টাকা করে অর্থ সহায়তা দেয় এনইসি। এটিএম তুরাবের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন দৈনিক জালালাবাদ সম্পাদক ও এনইসি নির্বাহী সদস্য মুকতাবিস-উন-নূর।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। কিন্তু বিগত ফ্যাসিবাদের সময়ে সেই দায়িত্ব পালন না করে গণমাধ্যমের অনেকেই তোষামোদীতে ব্যস্ত ছিলেন। এই তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে এখনো তা দেখতে হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তোষামোদী, মোসাহেবি এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই...দেখতে হয়। রাজনীতিতে একই ঘটনা ঘটে। আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং রং আমরা কেন জানি না জাতিগতভাবে বেরিয়ে আসতে পারছি না।
মির্জা ফখরুল বলেন , জাতিগতভাবে এই সংস্কৃতি থেকে বের হতে একটা বড় ধরনের বিপ্লবের প্রয়োজন হতে পারে। যে বিপ্লবের মধ্য দিয়ে আমূল পরিবর্তন আসবে। জুলাই সনদ অনুযায়ী বিএনপি যেসব বিষয় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পুরোপুরি বাস্তবায়িত করার জন্য চেষ্টা করছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।
সভাপতির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আবার যাতে দেশে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখার জন্য ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠিত হয়েছে। সম্পাদকদের নতুন এই সংগঠনে ঢাকা ছাড়াও দেশে প্রত্যন্ত অঞ্চলের সম্পাদকেরা সমান গুরুত্ব পাবেন বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান।
যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘প্রতিদিনের বাংলাদেশ’ সম্পাদক মারুফ কামাল খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ইংরেজি ‘দ্য ডেইলি ওয়াদার’ সম্পাদক শফিকুল আলম, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান ও শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপি বক্তব্য রাখেন।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন, গুম, হত্যা ও গুলির মুখেও গণতন্ত্রকামী মানুষ...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছে। কারণ তিনি সবসময় সত্য...
সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া...
‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব সহ জুলাই ২৪ আন্দোলনে নিহত ৫ সাংবাদিক...
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফটোসাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির...