বিএনপিকে সাথে নিয়ে কানাইঘাটের সকল...
কানাইঘাট প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানাইঘাট-জকিগঞ্জ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয়...
ছবি সংগৃহীত
সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই কাউন্টারটির উদ্বোধন করেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এই কাউন্টার থেকে উন্নত মানের এসি, নন-এসি এবং স্পেশাল চেয়ার কোচ সার্ভিস পরিচালনা করা হচ্ছে. আধুনিক কদমতলী বাস টার্মিনালে অবস্থিত এই টিকিট বুকিং কাউন্টার চালু হওয়ার ফলে এখন থেকে যাত্রীরা অত্যন্ত সহজে ও স্বাচ্ছন্দ্যে দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিভাগীয় ম্যানেজার রেজাউল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিআরটিসি-এর প্রশাসনিক কর্মকর্তা রুকনুজ্জামান, ট্রাফিক ইনচার্জ এনায়েতুল জাবের, মো: রেজাউর রহমান, কাউন্টারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মালিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য নুরুল আমিন, রুহুল আমিন প্রমুখ।
নতুন এই কাউন্টার থেকে সিলেট থেকে দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলায় নিয়মিত বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে। রুটগুলো হলো ঢাকা ও চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও ফেনী, ময়মনসিংহ ও চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ ও সরিষাবাড়ী, তারাকান্দা ও মধুপুর, রায়পুর ও ঘাটাইল, সোনাপুর, ভানুগাছ, কমলগঞ্জ, আজমিরীগঞ্জ, আদমপুর, কুরমা।
যাত্রীদের অগ্রিম টিকিট বুকিং এবং বাস চলাচলের সময়সূচি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি কাউন্টারে অথবা নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সিলেট-বি.আর.টি.সি বাস টিকিট বুকিং কাউন্টার, কদমতলী বাস টার্মিনাল, সিলেট। মোবাইল নম্বর: ০১৩৫০-৫৮৮১০৮, ০১৬০৩-৮৮৬৫৫৯।
এসএ/সিলেট
কানাইঘাট প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানাইঘাট-জকিগঞ্জ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয়...
সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।রবিবার (১৯...
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশে গুলিতে শহিদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা...
সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) রাত ৮টায়...
সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। রবিবার (১৯ জুলাই) সকাল ৯টায় তিনি...