সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মৃত্যুবার্ষিকী

post-title

সংগৃহীত

জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করা হয়েছে। চব্বিশের জুলাই আন্দোলনে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে শহীদ হন তরুণ সাংবাদিক এটিএম তুরাব।  

রবিবার (১৯ জুলাই) তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সহকর্মী সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ সহ নানা পেশার লোকজন কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা'র সম্পাদক  কবীর আহমদ সোহেল।

এছাড়া পরিবারের উদ্যোগে শহীদের গ্রামের বাড়ী বিয়ানীবাজারের ফতেহপুরে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। 

এদিকে, সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের সদস্য সচিব দৈনিক ইনকিলাব এর সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন, দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দৈনিক ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, চ্যানেল টুয়েন্টি ফোর এর আজহার উদ্দিন শিমুল,  নয়াদিগন্তের সিলেট ব্যুরো ফটোগ্রাফার জয়নাল আবেদীন প্রমুখ।

কাওছার আহমদ