তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
ছবি সংগৃহিত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলেই সমাজসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হয়। এবারও সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণোত্তর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। শুধু আর্থিক সহায়তা নয়, প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষ করে গড়ে তুলতে পারলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং পরিবারে স্বচ্ছলতা আনতে সক্ষম হবেন।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে কম্পিউটার প্রশিক্ষণ তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের এ ধরনের প্রশিক্ষণের আওতায় আনার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর ৫৪টি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮টি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। হিজড়া জনগোষ্ঠী, চা-শ্রমিক পরিবারসহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানরা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত বেসিক কম্পিউটার কোর্সে অংশ নেওয়া ২৫ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সম্মানীর চেক ও প্রশিক্ষণোত্তর সনদ তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু পরিবারের অধ্যক্ষ রফিকুল হক। এর আগে একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
সিলেটের একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা...
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)...
আধুনিক সিলেটের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আলহাজ আবুল...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) কার্যকরি কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ...