তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনে সিসিক প্রশাসক
ছবি সংগৃহিত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলো দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলিত। বিশেষ করে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা এখনও অনেক অনুন্নত। বর্ধিত এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ৪২ নম্বর ওয়ার্ডের উলাকিপাড়ায় সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরীর বর্ধিত এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪২ নম্বর ওয়ার্ডে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় উলাকিপাড়ার সড়ক ও ড্রেন উন্নয়নে প্রায় সাড়ে তিন কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে।
তিনি বলেন, বর্ধিত এলাকার মানুষের সেবা পাওয়ার পথ সহজ করতে কদমতলী এলাকায় সিসিকের অঞ্চল-৫-এর কার্যালয় স্থাপন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা গ্রহণে ওই কার্যালয় ব্যবহারের আহ্বান জানান তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের একটি বড় অংশ নিজস্ব আয়ের ওপর নির্ভরশীল। কিন্তু সিসিকের নিজস্ব আয় তুলনামূলকভাবে কম। এর মধ্যে সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারিত হয়েছে। কিন্তু বর্ধিত এলাকা থেকে এখনও ট্যাক্স আদায় করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের মাধ্যমে বর্ধিত ওয়ার্ডগুলোতে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু মূল নগর এলাকায় সীমাবদ্ধ রাখলে হবে না; বর্ধিত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। পর্যায়ক্রমে এসব এলাকার সড়ক, ড্রেনসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় এলাকাবাসী উন্নয়নকাজ শুরু করায় সিসিক প্রশাসককে ধন্যবাদ জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে উলাকিপাড়া নানা সমস্যায় জর্জরিত থাকলেও অতীতে কোনো জনপ্রতিনিধি মানুষের দুর্ভোগ দেখতে আসেননি। এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগও নেওয়া হয়নি। এবারই প্রথম কোনো জনপ্রতিনিধি সরেজমিনে এসে এলাকার সমস্যা দেখে সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম সিদ্দিকী, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমদ, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুমন শিকদার, মহানগর যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা সেলিম আহমদ প্রমুখ।
এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার ও খায়রুল ইসলাম অপু, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সিসিক প্রশাসক উলাকিপাড়ায় ভরাট হয়ে যাওয়া খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি খালের খননকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। ভরাট হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধার করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
সিলেটের একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা...
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)...
আধুনিক সিলেটের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আলহাজ আবুল...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) কার্যকরি কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ...