৩ বছরে ৪০২ পোশাক...
২০২৩ সালের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত ৩ বছরে দেশে অন্তত ৪০২ তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল...
ছবি সংগৃহিত
২০২৩ সালের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত ৩ বছরে দেশে অন্তত ৪০২ তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
বিজিএমইএর গত ২২ জুনের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে ২৮২টি বিজিএমইএর এবং ১২০টি বিকেএমইএর সদস্য ছিল।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ, ইরান মধ্যকার যুদ্ধ, বিশ্ব মন্দা পরিস্থিতি, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থপাচারের কারণে ব্যাংকিং খাতে তারল্য সংকট, ইউরোপের সঙ্গে ভারত ও ভিয়েতনামের এফটিএ চুক্তি, বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশ দিতে অনাগ্রহসহ নানা কারণে এসব পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
পোশাক খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এর মধ্যে রপ্তানিমুখী অভ্যন্তরীণ বস্ত্রখাতে কাস্টমস বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে দেড় শতাংশ বিকল্প নগদ সহায়তা, ইউরোজোনে বস্ত্র রপ্তানিকারকদের জন্য বিদ্যমান দেড় শতাংশের পাশাপাশি আরও দশমিক ৫০ শতাংশ অতিরিক্ত বিশেষ সহায়তা, রপ্তানিমুখী পোশাক খাতের (নিট, ওভেন ও সোয়েটার) অন্তর্ভুক্ত সব ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ৩ শতাংশ অতিরিক্ত সুবিধা এবং পোশাক খাতে শূন্য দশমিক ৩০ শতাংশ বিশেষ নগদ সহায়তা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এসএ/সিলেট
২০২৩ সালের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত ৩ বছরে দেশে অন্তত ৪০২ তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল...
দেশের বাজারে ভোক্তা পর্যায়ে একই দিনে সয়াবিন তেলের দাম বাড়ানো ও এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা...
রাজধানীর প্রবেশদ্বার ও শিল্পাঞ্চল আশুলিয়ার ওপর থেকে যানজটের তীব্র চাপ কমাতে এবং যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড...
বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার। একই সাথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক...