ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু...
রাজধানীর প্রবেশদ্বার ও শিল্পাঞ্চল আশুলিয়ার ওপর থেকে যানজটের তীব্র চাপ কমাতে এবং যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড...
প্রতীকি ছবি
দেশের বাজারে ভোক্তা পর্যায়ে একই দিনে সয়াবিন তেলের দাম বাড়ানো ও এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।
লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট পৃথক দুটি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নতুন দর সমন্বয়ের কথা জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক সভার মাধ্যমে সয়াবিন তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশীয় বাজারের চাহিদা পর্যালোচনা করেই এই নতুন মূল্য সমন্বয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে ২০৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৯৯ টাকা। অর্থাৎ লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা। তবে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি, তা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বিইআরসি।
এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরামূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বুধবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে। একই সাথে প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।
বার্তায় জানানো হয়, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০ টাকা,৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসএ/সিলেট
রাজধানীর প্রবেশদ্বার ও শিল্পাঞ্চল আশুলিয়ার ওপর থেকে যানজটের তীব্র চাপ কমাতে এবং যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড...
বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার। একই সাথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সে সময় পররাষ্ট্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান করেছেন।শনিবার দুপুরে...