ছাতকে দেড় লাখ টাকার ৬টি...
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ক্রাশারমিল ও বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসা সংঘবদ্ধ...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (১৯ জুলাই) সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার নোয়াখালী বাজার এলাকায় কারেন্ট জালবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৮ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ৪০০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
পরে উপজেলা পরিষদ চত্বরে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, নাজির আবু বক্করসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন জানায়, হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ক্রাশারমিল ও বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসা সংঘবদ্ধ...
সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে উপজেলার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা...
সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আক্কাস আলী (৪৮)। তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা এবং আলী হোসেনের ছেলে।কারা...
সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন...