সৌদি আরবে দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত থেকে : কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি, ০৩ জুন ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিতে ০৩ ও ০৪ জুন তারিখে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতাল এবং শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ হাসপাতাল পরিদর্শন করেন।
এ ঘটনায় ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, একজন আহত ব্যক্তি এমুহুর্তে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন এবং বাকি দুজন ইতোমধ্যে চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল ত্যাগ করেছেন।
পরিদর্শনকালে মান্যবর রাষ্ট্রদূত আহত বাংলাদেশি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের প্রতি বাংলাদেশ সরকারের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন। এ কঠিন সময়ে আহত বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।
এসএ/সিলেট
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।...
বিয়ের মাত্র তিন মাস পর পর্তুগালে নিজের কর্মস্থলে ফিরে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, কানাডা: কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে...
কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে নগরীর তাক্কারা সেমিনার হলে পবিত্র শোহাদায়ে কারবালা ও আন্তর্জাতিক দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব...
রাহমান মুহাম্মদ হাফিজুর, প্যারিস প্রতিনিধি, ফ্রান্স:: প্রবাসে ভাষার দেয়াল ভেঙে বাংলাদেশি নারীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে পথচলা শুরু করা সংগঠন ‘উইথ...