সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শনিবার(২৩ মে) সকাল ৯ টার দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গ্রামের দীর্ঘদিনের বিরোধের জেরে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।
এদিকে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ আরও জানায়, এর আগেও বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের কারণেই এলাকায় বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এ তথ্যটি নিশ্চিত করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ...
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা, গাছের চারা ও গ্রীষ্মকালীন...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি পরীক্ষা চলাকালে সুনামগঞ্জ সরকারি কলেজের সামনে ফটোকপি দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার...
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।শনিবার (৪...
গিয়াসউদ্দিন- তাজিদুল, ছাতক:সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার...