বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে...
কানাইঘাট প্রতিনিধি: “তরুণদের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২৬ উপলক্ষে...
ছবি সংগৃহীত
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সিলেটে অনেক পর্যটন স্পট রয়েছে। ফলে সারা বছরই দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে সিলেটে। আমাদের সিলেটে নামে আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও কাজে নেই।
এখানে বিদেশি ফ্লাইট সরাসরি আসে না, সিলেট থেকে সরাসারি কোথাও যায় না। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ভাড়া ডলামের দামের মতো উঠানামা করে। এসব বৈষম্যমূলক অবস্থা থেকে আমরা রেহাই চাই। মাননীয় বিমানমন্ত্রীর কাছে বিষয়টির সমাধান দাবি করছি। কারণ- সড়ক ও রেলপথের অবস্থা নাজুক। সড়কপথে ১০-১২ ঘণ্টা লাগে সিলেট-ঢাকা, রেলের যাত্রাও স্বস্তির নয়। এ অবস্থায় সিলেট-ঢাকা বিমানভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের কার্যকর পদক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য, শুরু থেকেই এমপি এমরান আহমদ চৌধুরী সংসদে শুধু তাঁর নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দাবি-দাওয়া তুলে ধরছেন না, বৃহত্তর সিলেটের গুরুত্বপূর্ণ সব সমস্যা তুলে ধরছেন বক্তব্যে। এতে প্রশংসায় ভাসছেন তিনি।
এসএ/সিলেট
কানাইঘাট প্রতিনিধি: “তরুণদের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২৬ উপলক্ষে...
মহানগর পুলিশের অভিযানে ৫০ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আর ট্রাফিক বিভাগ ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতকের দৌলতপুর হাফিজিয়া মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ জুন (বুধবার)...
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দু’বারে সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মো. শরফ উদ্দিন খসরু শুক্রবার দিবাগত রাত ১০টায় পীরের বাজারস্থ মাসুক ভিলা নিজ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব...