পরিচ্ছন্ন সমাজ গঠনে সচেতনতার বার্তা,...
নৈতিক মূল্যবোধসম্পন্ন, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের আহ্বান জানিয়ে ছাতকে অনুষ্ঠিত হয়েছে তরুণ লেখক ও ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ...
৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের অবসানে আবেগঘন সংবর্ধনা।
সংগৃহীত
দীর্ঘ ৪৩ বছরের গৌরবময় কর্মজীবন শেষে সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিনকে ব্যতিক্রমধর্মী ও আবেগঘন আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়।
অবসর গ্রহণের খবর ছড়িয়ে পড়লে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে বিদ্যালয়ে। প্রিয় শিক্ষককে এক নজর দেখতে অনেকেই স্কুল গেটে ভিড় করেন। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণিল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্কুল প্রাঙ্গণে বরণ করে আনা হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ নাসির উদ্দিনকে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায় ১৫ লাখ টাকার সম্মাননা তুলে দেওয়া হয় তাঁর হাতে। বিশেষভাবে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে তাঁকে একটি ওমরাহ প্যাকেজ উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত প্রাইভেটকারে করে সাবেক শিক্ষার্থীরা তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
জানা যায়, ১৯৮৩ সালের ১ অক্টোবর অফিস সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন নাসির উদ্দিন। ১৯৯১ সালে জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করে ধাপে ধাপে সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক, ২০১৭ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সর্বশেষ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।
বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, “বিদায় সবসময়ই কষ্টের। তবে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসা আমাকে অভিভূত করেছে। প্রতিষ্ঠানের প্রয়োজনে সবসময় পাশে থাকবো।”
স্মৃতিচারণ করতে গিয়ে প্রভাষক মোশাররফ হোসেন বলেন, “স্যারের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি আমাদের জন্য একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক ছিলেন।”
এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল আহাদ বলেন, “এই প্রতিষ্ঠানের উন্নয়নের পেছনে স্যারের অবদান অনস্বীকার্য।”
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএসএম আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং প্রভাষক গৌছুল হক নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও সমাজসেবীরা বক্তব্য দেন। এছাড়া লন্ডন প্রবাসী সমাজসেবক মনছব আলী জেপি ও হীরা মিয়া ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বিপুলসংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
টিএ/ছাতক
নৈতিক মূল্যবোধসম্পন্ন, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের আহ্বান জানিয়ে ছাতকে অনুষ্ঠিত হয়েছে তরুণ লেখক ও ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম...
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সরকার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে...
জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির...