১৭ জুন শ্রীমঙ্গল আসতে...
ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় দফায় দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে জেলার বিভিন্ন উপজেলার ২২৫ স্থানে ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার, ভেঙে পড়েছে ১৯টি খুঁটি। ফলে বিস্তীর্ণ গ্রামাঞ্চল অন্ধকারে ডুবে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
সরেজমিনে কমলগঞ্জ, রাজনগরসহ কয়েকটি এলকায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ৪ বার কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে। এতে অসংখ্য স্থানে গাছ পড়ে বিদ্যুৎ-এর তার ছিঁড়ে যায়।
কমলগঞ্জের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ওপর বিশাল গাছ পড়ে লাইন ছিঁড়ে গেছে, এসম তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়, শমশেরনগর বাজারে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ও বাঁশ পড়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় কয়েক দফা কালবৈশাখী ঝড় অতিবাহিত হয়েছে। এতে সদর উপজেলা, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গলসহ জেলার সাতটি উপজেলায় বিদ্যুতের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার ৯ হাজার ৬২২ কিলোমিটার বিদ্যুৎ লাইনে ১৯টি খুঁটি ভেঙে পড়ে, ২৩টি খুঁটি হেলে পড়েছে, ২২৫ স্থানে তার ছিঁড়ে গেছে। ৪২১ স্থানে লাইন হেলে পড়েছে, ৫৬টি মিটার ভেঙে গেছে ও ২৭টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। দ্রুত লাইন মেরামত করার চেষ্টা চলছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সব গ্রাহকদের ধৈর্য ধরতে ও সমিতির কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় কয়েকবার কালবৈশাখী তাণ্ডবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙেছে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য সমিতির জনবল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল সবাই সম্মিলিতভাবে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসএ/সিলেট
ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃতের নাম মো. লিটন (৩২)। তিনি...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে ২৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা...
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন নামে এক...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে...