নগরীতে চার ঘণ্টার চিরুনি অভিযানে...
মহানগরজুড়ে চার ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...
প্রতীকি ছবি
সিলেটে হাম রোগে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ পাওয়া যায়।
এছাড়া এ বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ এপিল) পর্যন্ত ৮১ জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে হবিগঞ্জ জেলায় ৭জনের মধ্যে ২ জন রুবেলা, মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৩২ ও সিলেটে ২৬ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। সোমবার (২৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে একজন সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার ৮ মাস বয়সী তাহা ও অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুরের সাদিপুর এলাকার ১ বছর ৬ মাস বয়সী ওয়াজিহা আক্তার তারা দুজনই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে হাসপাতালে আরও ৩৮ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ২২ জন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১জন রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৭জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ২জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে বিভাগজুড়ে মোট ১৭২ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসএ/সিলেট
মহানগরজুড়ে চার ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযানে পে-লোডার ও বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে।...
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।বুধবার...
রায়হান হত্যা মামলায় বিলাল মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...