নগরীতে ১১৯ জন গ্রেফতার, ১৭১...
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত...
ছবি সংগৃহীত
বিশ্বনাথ সংবাদদাতা:সিলেটের বিশ্বনাথে নিখোঁজের পাঁচদিন পর জঙ্গল থেকে রাজমিনা বেগম (২২) এক তরুণীর পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের কাউপুর গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজমিনা ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।
পরিবার ও পুলিশ স‚ত্রে জানা গেছে, ২১ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২টা থেকে রাজমিনা নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে পরদিন বুধবার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা রশিদ আলী। শনিবার বিকেলে কাউপুর গ্রামের মারফত আলী বাড়ির পেছনের জঙ্গলে মুর্তা (বেত জাতীয় গাছ) কাটতে যান। এসময় তীব্র পচা দুর্গন্ধ পেয়ে তিনি বনের ভেতর এগিয়ে যান এবং বাউন্ডারি দেয়ালের পাশের একটি ছোট করচ গাছে রাজমিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ইউপি সদস্যের মাধ্যমে পুলিশে খবর দেন। স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী জানান, লাশটিতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পোকা ধরেছে।
দীর্ঘ সময় ঝুলে থাকায় মৃতদেহটি অনেকটা বিকৃত হয়ে গেছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।"
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।বুধবার...
রায়হান হত্যা মামলায় বিলাল মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...
নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। নিহত মাহাদি আনজুম...
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী...