জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে...
সিলেটের জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ওই কিশোর...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে সুহান (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সে পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের পুত্র। এ ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দয়ার বাজারের উত্তর পাশের ধলাই নদীর পাড় থেকে সাদাপাথর বোঝাই করে নিয়ে আসার সময় কলাবাড়ি মাদ্রাসার পেছনে মেইন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায়। এসময় ট্রাক্টরের লেবার সুহান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার আলীম উদ্দিন (২০) গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন এবং আলীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান লাশের সুরতহাল প্রতিবেদন করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ওই কিশোর...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে এ পর্যন্ত ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে...
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...