কুলাউড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক...
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মো. আনিছুর রহমান ও এএসআই আবু তালেবের নেতৃত্বে একটি অভিযানিক দল মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের সুনগইড় প্রাইমারি স্কুলের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা পরিবহনকালে মো. ফরিদুজ্জামান মাসুদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার সুনগইড় গ্রামের বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া...
জুড়ী সংবাদদাতা ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার জলপ্রপাতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে মাধবকুণ্ড। ...
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সন্ত্রাসী চায়না রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরতলীর সুরভি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি...
সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মৌলভীবাজার জেলা পুুলিশ কার্যালয় পরিদর্শন করেছেন । শনিবার (২৩ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে...